ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 7 March 2026

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ছবি: রয়টার্স

ইসরায়লে ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে ইরান। শনিবারও ইরসরায়েলের তেল আবিব, জেরুজালেম, নেগাভসহ দক্ষিণের বিস্তৃত অঞ্চলে সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েল্ভ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখার কৌশল নিয়েছে ইরান। মূলত ইসরাইয়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করাই তেহরানের মূল লক্ষ্য। পাল্টা জবাবে ইরানের বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে তেল আবিব। এর আগে ৪ মার্চও বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছিল। দেশটির একটি স্কুলে আবারও হামলা হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ তথ্য নিশ্চিত হলে এটি হবে ইরান যুদ্ধে হামলার শিকার হওয়া চতুর্থ স্কুল। এদিকে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ বোমা হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনায় বড় ধরনের ক্ষতি নিশ্চিত করতে এই হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি। এসময় হরমুজ প্রণালীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইরান বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বেসেন্ট। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি করবেন না তারা। আরও বলেন, ইরানে গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা তেহরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। নিঃশর্ত আত্মসমর্পণ নিয়ে ট্রাম্পের এই মন্তব্যকে হাস্যকর বলে উল্লেখ করেছেন বিশ্লেষকদের একাংশ। তারা বলছেন গত সাত দিনে ইরান যে অটল আচরণ প্রদর্শন করে গেছে তাতে এই ধরনের শর্ত যে ইরান কোনভাবেই মানবে না সে বিষয়ে সন্দেহ নেই।

No comments:

Post a Comment